হেপাটাইটিস-বি ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণগুলো জেনে নিন

হেপাটাইটিস-বি প্রাণঘাতী মারাত্মক রোগ। পৃথিবীর প্রায় ৩ কোটি মানুষ প্রতি বছর হেপাটাইটিস-বি-তে আক্রান্ত হচ্ছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, সারা বিশ্বে ২০০ কোটির বেশি মানুষ হেপাটাইটিস-বি ভাইরাসে আক্রান্ত এবং ৪০ কোটির বেশি মানুষ এই রোগের জীবাণু অজান্তেই বহন করে চলেছেন।


সারাক্ষণ জ্বর জ্বর ভাব অনুভূত হওয়া বা শরীরে ম্যাজমেজে অনুভূতি হওয়া।


সারাক্ষণ বমি বমি ভাব থাকা এবং যখন তখন বমি হওয়া।


চোখ ও প্রস্রাবের রঙ হলুদ হয়ে যাওয়া ইত্যাদি।


হাড়ের জয়েন্টে ব্যথা থাকা, বিশেষ করে ডান দিকের উপরিভাগের জয়েন্টে ব্যথা অনুভব করা।


সব সময় অবসন্ন বোধ করা, বেশিরভাগ সময়েই মাথা ব্যথা করা, হঠাৎ হঠাৎ গা চুলকাতে থাকা ইত্যাদি হেপাটাইটিস-বি-এর লক্ষণ।


হেপাটাইটিস-বি-এর সবচেয়ে ভয়াবহ দিকটি হলো, এর উপসর্গ বা লক্ষণগুলো অত্যন্ত সাধারণ। ফলে হেপাটাইটিস-বি-এর সংক্রমণ মারাত্মক আকার ধারণ করার আগ পর্যন্ত আক্রান্ত ব্যক্তি বুঝতেও পারেন না যে তিনি এই রোগের শিকার। আসুন চিনে নেওয়া যাক হেপাটাইটিস-বি রোগের লক্ষণগুলোকে।


চিকিৎসকদের মতে, হেপাটাইটিস-বি এইডসের চেয়ে বেশি সংক্রামক। এইডসের কারণে পৃথিবীতে এক বছরে যত জনের মৃত্যু হয়, প্রতিদিন তার চেয়ে অনেক বেশি মানুষের মৃত্যু হয় হেপাটাইটিস-বি-র কারণে।









Theme images by merrymoonmary. Powered by Blogger.