জেনে নিন প্রেম নিবেদনসহ গোলাপ ফুলের ৭টি অসাধারণ ক্ষমতার কথা

শুধু প্রেমিক-প্রেমিকাকে উপহার নয়, গোলাপফুল আরো অনেক কাজে ব্যবহার করা হয়ে থাকে। এবার জানুন তার ৭টি ক্ষমতার কথা।


গোলাপের পাপড়ি চিবিয়ে খেলে তা মাইগ্রেন প্রতিরোধে কাজ করে। মাইগ্রেনের চিকিৎসায় রোজ অয়েল ব্যবহৃত হয়।


‘জার্নাল অফ ট্র্যাডিশনাল অ্যান্ড কমপ্লিমেন্টারি মেডিসিন’-এ প্রকাশিত এক গবেষণাপত্র জানাচ্ছে, গোলাপের মধ্যে রয়েছে জীবাণু প্রতিরোধের গুণ।


অ্যারোমাথেরাপিস্টরা জানাচ্ছেন, গোলাপের নির্যাস যৌন অক্ষমতা দূর করে। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে তা যৌনস্পৃহাকে বাড়ায়।


গোলাপের গন্ধ ডিপ্রেশন কাটায়। অবসাদ দূর করতে গোলাপের নির্যাসের ব্যবহার অতি প্রাচীন।


ডিমনেশিয়া বা ওই জাতীয় স্মৃতি ঘটিত রোগকে প্রতিহত করতে সাহায্য করে গোলাপ। জানাচ্ছে ‘জার্নাল অফ প্রিভেন্টিভ মেডিসিন’।

গোলাপের পাপড়ি চিবিয়ে খেলেও উপকার অনেক। অনেকের মতে, এতে বাড়তি মেদ কমে। নিয়মিত সেবনে ঋতু সংক্রান্ত সমস্যাও মেটে বলে জানাচ্ছে ‘ইন্টারন্যাশনাল জার্নাল অফ গাইনেকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স’।


গোলাপজলের উপকারিতা বহু। ত্বকের পরিচর্যার জন্য এই ভেষজের ব্যবহার অতি প্রাচীন।


যে নামেই ডাকুন গোলাপের গুণ বদলাবে না। যুগ যুগ ধরে এই ফুল ভালোবাসার প্রতীক। খ্রিস্টিয় জগতে এই ফুলের আধ্যাত্মিক তাৎপর্যও বিপুল। কিন্তু এই গোলাপেরই এমন ৭টি নিরাময় গুণ রয়েছে।










Theme images by merrymoonmary. Powered by Blogger.