পান করা ছাড়াও কফির ব্যতিক্রমী ৭ ব্যবহার

আপনার সারাদিনের ক্লান্তি কাটাতে কফি বেশ জনপ্রিয় পানীয়। শীতের তার চাহিদা আরও অনেকটা বেড়ে যায়। কিন্তু জানেন কি কফির আরও অনেক গুণ রয়েছে। পান না করেও এভাবে কফির সদ্ব্যবহার করতে পারেন আপনি।



কফি দিয়ে কাঠের আসবাবপত্রও খুব ভালো পরিষ্কার করা যায়। কফি ঠান্ডা করে একটি কাপড়ের সাহায্যে সেটা কাঠের আসবাবের উপরে লাগিয়ে দিন। পরিষ্কারও যেমন হবে, একই সঙ্গে আসবাবের রংও ফিরে পাবেন।


নিজের বাগানের গাছেরও যত্ন নিতে পারেন এই কফি দিয়ে। পানির সঙ্গে মিশিয়ে বা জৈব সারের সঙ্গে মিশিয়েও দিতে পারেন। এতে মাটির নাইট্রোজেন বৃদ্ধি পায়। গাছের বৃদ্ধিও ভাল হয়। তবে কফির মাত্রা যেন খুব বেশি না হয়, লক্ষ রাখবেন।


অন্য বাড়ির বিড়াল তাড়াতেও কিন্তু ওস্তাদ এই কফি। একটু ফাঁক পেয়েছে কি বাড়িতে বিড়াল এসে হাজির, এই অভিজ্ঞতা প্রায় সকলেরই রয়েছে। বিড়ালের অনধিকার প্রবেশ রুখতে জানালার পাশে বেশ কিছুটা কফি রেখে দিন। কফির কড়া গন্ধ বিড়ালের পক্ষে অস্বস্তিকর।


কফি দিয়ে আপনার পোষা প্রাণির যত্ন নিতে পারেন। পোষ্যকে গোসল করানোর পর তার উপর কিছুটা কফি পাউডার ছড়িয়ে দিন। কফির কড়া গন্ধ পোষ্যকে পোকামাকড় থেকে নিরাপদ রাখবে।


ফ্রিজে দুর্গন্ধের সঙ্গে আমরা কম-বেশি সকলেই পরিচিত। একটা কাপে কিছুটা কফি রেখে দিন ফ্রিজের মধ্যে। কফির সমস্ত দুর্গন্ধ টেনে নেবে। ফ্রিজকে দুর্গন্ধ মুক্ত রাখবে।


স্কিনের জন্যও কফি খুব উপকারি। রিঙ্কল দূর করে, মৃত কোষ দূর করে এমনকি অ্যান্টি-অক্সিড্যান্টও কফি। এক চা চমক বেকিং সোডার সঙ্গে কফি পাউডার মেশান। তারপর মিশ্রণটা মুখে লাগিয়ে কিছুক্ষণ রেখে ভালো করে ধুয়ে নিন।


কফির একটা তরতাজা সুগন্ধ রয়েছে। আর এই সুগন্ধকেই কাজে লাগান হাতে। হাতের সুগন্ধী হিসেবে ব্যবহার করে দেখতে পারেন। সারাদিন নানা কাজ করে আপনার হাতও কিন্তু ক্লান্ত। হাতে অনেক সময় খারাপ গন্ধও হয়। তাদের এই পদ্ধতি খুব কাজে লাগবে। সামান্য পানির সঙ্গে কফি পাউডার হাতে ঘষে নিলেই যথেষ্ট।





Theme images by merrymoonmary. Powered by Blogger.