12 September 2024

ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া গ্রেফতার


ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়াকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।


বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে রাজধানীর মহাখালী ফ্লাইওভার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

জানা গেছে, মহাখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করার পর খিলগাঁও থানায় নেওয়া হয়েছে। সেখানে দায়ের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে।

আছাদুজ্জামান মিয়া এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

আছাদুজ্জামান মিয়া