রাজধানীতে মাছ-মাংসের দাম বেড়ে অস্বস্তি, সবজির বাজারেও ঊর্ধ্বগতি

দাম বেড়েছে মাছ-মাংসের

রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে মাছ-মাংসের দাম বৃদ্ধি পেয়েছে, যা ক্রেতাদের মধ্যে অস্বস্তি তৈরি করেছে। আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে কারওয়ানবাজার, রামপুরা, যাত্রাবাড়ি, শনিরআখড়া, হাতিরপুলসহ বিভিন্ন বাজারে গিয়ে এমন পরিস্থিতি দেখা গেছে।

বাজারে সোনালি মুরগির দাম প্রতি কেজি ২৮০ থেকে ৩০০ টাকা। গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৮০০ টাকায়। খাসির মাংসের দাম এক হাজার ৫০ থেকে এক হাজার ১০০ টাকা, ছাগলের মাংস প্রতি কেজি এক হাজার টাকায় বিক্রি হচ্ছে।

মাছের বাজারেও মূল্যবৃদ্ধির প্রভাব লক্ষ্য করা গেছে। পাঙাশ মাছ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৭০ থেকে ১৮০ টাকায়, তেলাপিয়া ২০০ থেকে ২৫০ টাকা, চাষের কৈ ২৫০ থেকে ২৭০ টাকা, কার্প জাতীয় মাছ ৩০০ টাকা, চাষের শিং ৩৫০ থেকে ৪০০ টাকা, সাগরের পোয়া ৪০০ থেকে ৬৫০ টাকা, এবং বাইলা মাছ ৬৫০ থেকে ৭০০ টাকায়। খইলশা মাছ ২০০ টাকা, নলা মাছ ২২০ থেকে ২৪০ টাকা, এবং চিংড়ি বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকায়।

ইলিশ মাছের দামেও উর্ধ্বগতি দেখা গেছে। এক কেজির বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে এক হাজার ৭০০ থেকে এক হাজার ৮০০ টাকায়। ৯০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ১,৪০০ থেকে ১,৫০০ টাকা, ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ ১,১০০ থেকে ১,২০০ টাকায়, এবং ছোট ইলিশ বা জাটকার কেজি ৬০০ থেকে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে।

কাঁচা বাজারেও একই চিত্র। প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ৩০ টাকায়, করলা ৫০ টাকা, কচু ৫০ টাকা, সিম ২০০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, এবং লাউ প্রতি পিস ৬০ টাকায়। আলুর দাম ৫৫ টাকা প্রতি কেজি, রসুন ২০০ টাকা, পেঁয়াজ ১১০ টাকা, আদা ২৪০ টাকায় বিক্রি হচ্ছে। শুকনা মরিচ প্রতি কেজি ৩৮০ টাকা, হলুদ ৩৪০ টাকা, এবং জিরা ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।

Theme images by merrymoonmary. Powered by Blogger.