রোজায় পান করবেন যে ধরনের শরবত ও পানীয়

 

রোজা রেখে পর্যাপ্ত পানি পান করা সত্যিই গুরুত্বপূর্ণ।

রোজা রেখে পর্যাপ্ত পানি পান করা সত্যিই গুরুত্বপূর্ণ। রোজা রেখে লম্বা সময় ধরে পানি না খেয়ে থাকার কারণে শরীরে পানিশূন্যতা হতে পারে। তাই ইফতার থেকে সেহরি পর্যন্ত পর্যাপ্ত পানি পান করা এবং পানি জাতীয় সবজি খাওয়া উচিত। এতে সারাদিন শরীর হাইড্রেটেড থাকবে।

ইফতারে যে ধরনের পানীয় শরীরের জন্য উপকারী:

পানি: স্বাস্থ্যকর পানীয়ের মধ্যে প্রথমেই থাকবে সাদা পানি। চিনি, লবণ ছাড়া শুধু সাদা পানি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং স্বাস্থ্যসম্মত পানীয়। ইফতারের শুরুতেই সাদা পানি খান।

আখের গুড়ের শরবত: পানির সঙ্গে আখের গুড় আর একটু লবণ মিশিয়ে শরবত তৈরি করা হলে এটি স্যালাইনের কাজ করে এবং রক্তের ইলেকট্রোলাইট ব্যালেন্স করতে সাহায্য করে।

লেবু পানি: পানি ও লেবুর সঙ্গে এক চিমটি পরিমাণ লবণ, বিট লবণ বা পিংক সল্ট মিশিয়ে পান করতে পারেন। চিনি দেওয়া যাবে না। মনে রাখতে হবে, চিনি শরীরের জন্য খুবই ক্ষতিকর। এই লেবু পানিও চমৎকারভাবে শরীরের ইলোকট্রোলাইট ব্যালান্স করতে সাহায্য করবে। সারাদিনে শরীরে যে ভিটামিন সি’র ঘাটতি তৈরি হয়, সেটিও পূরণ করবে এটি। ভিটামিন সির চাহিদা পূরণ হলে রোজার মাসে ঠান্ডা, জ্বর, কাশি হওয়ার ঝুঁকি একটু কমে যাবে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে।

Theme images by merrymoonmary. Powered by Blogger.