ইসরায়েল-গাজা সংঘাত: যুদ্ধবিরতি ও অবরুদ্ধ অভিযান

ইসরায়েলি বাহিনী গাজায় নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে এবং পশ্চিম তীরে হামলা চালিয়ে যাচ্ছে। এদিনও বেশ কিছু ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েল।

ইসরায়েলি বাহিনী গাজায় নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে এবং পশ্চিম তীরে হামলা চালিয়ে যাচ্ছে। এদিনও বেশ কিছু ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েল।

এদিকে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় জরুরিভিত্তিতে যুদ্ধবিরতির প্রস্তাব পাস হয়েছে। এই প্রস্তাবে গাজায় যুদ্ধবিরতির পাশাপাশি হামাসের হাত থাকা জিম্মিদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির শর্ত রাখা হয়েছে।

এ প্রস্তাবে নিরাপত্তা পরিষদের ১৪টি দেশ প্রস্তাবটির পক্ষে ভোট দেয়। ভোটদানে বিরত ছিল ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, দীর্ঘ প্রতীক্ষার পর নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত প্রস্তাব পাস হয়েছে। এই প্রস্তাব অবশ্যই বাস্তবায়ন হতে হবে। কোনো পক্ষ যুদ্ধবিরতি ও এর শর্তগুলো বাস্তবায়নে যদি ব্যর্থ হয়, তাহলে তা হবে ক্ষমার অযোগ্য অপরাধের শামিল।

গত ৭ অক্টোবরের পর ইসরায়েলের হামলায় গাজায় নিহত হয়েছেন ৩২ হাজার ৪১৪ জন। আহত হয়েছেন ৭৪ হাজার ৭৮৭ জন

Theme images by merrymoonmary. Powered by Blogger.