৪০ বছর পর প্রাথমিক শিক্ষক নিয়োগপত্র পেলেন ৬৬ জন
![]() |
আদালতের দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে স্বপ্ন পূরণ |
১৯৮৩ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দিয়েছিলেন ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার দীনবন্ধু ভট্টাচার্যসহ আরও ৬২ জন। যোগ্যতা থাকা সত্ত্বেও নিয়োগ না পেয়ে তারা আইনের আশ্রয় নেন। দীর্ঘ ৪০ বছর পর অবশেষে তারা আদালতের রায়ের মাধ্যমে নিয়োগপত্র পেয়েছেন।
দীনবন্ধু ভট্টাচার্য বলেন, "আমি তখন যুবক। সদ্য প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক। চাকরির জন্য অপেক্ষা করতে করতে এখন আমার বয়স ৬৪। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) হাতে অ্যাপয়েন্টমেন্টের চিঠি পেয়েছি। আমি একা নয়, আমার মতো ৬৬ জন এই চিঠি পেয়েছে। এর মধ্যে চারজন বেঁচেই নেই।"
চাকরির নিয়োগপত্র হাতে পাওয়াটা সহজ ছিল না। আদালতে দ্বারস্থ হওয়ার পরেই সামনে আসতে থাকে পরীক্ষায় দুর্নীতির অভিযোগ। আদালতে দীর্ঘসূত্রিতার পরও তারা থেমে থাকেননি। চাকরির দাবিতে করেছেন মিছিল। প্রতিবাদে কখনওবা মাথার চুল কামিয়েছেন। এ ঘটনায় স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতির অভিযোগে এক মন্ত্রীর ঘনিষ্ঠদের গ্রেপ্তারও করা হয়। প্রেপ্তার হন শিক্ষা দপ্তরেরর একাধিক কর্মকর্তাও।
দীর্ঘ ৪০ বছরের লড়াইয়ের পর অবশেষে স্বপ্ন পূরণ হলো তাদের। তারা এখন শিক্ষক হিসেবে যোগদানের জন্য প্রস্তুত। তাদের এই সাফল্যে এলাকায় আনন্দের বন্যা বইছে।
