হাসপাতাল থেকে কোথায় যাবেন খালেদা




চিকিৎসা শেষে খালেদা জিয়াকে নাজিমুদ্দিন রোডের কারাগারে নাকি কেরাণীগঞ্জে কারাগারে নেয়া হবে? এই প্রশ্নে সরকার এখনও কিছু বলেনি।


তবে এবার নাজিমুদ্দিন রোডের কারাগার থেকে খালেদা জিয়াকে যখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেয়া হয়, তখন তার ব্যহারের সব জিনিস হাসপাতালে আনা হয়েছে বলে জানা গেছে।

এর আগে গত বছর এই হাসপাতালে তাঁকে চিকিৎসা দেয়া হয়েছিল, সেসময় সব জিনিস আনা হয়নি।

বিএনপির সূত্রগুলো বলছে, একটা যোগাযোগের ভিত্তিতেই খালেদা জিয়াকে এখন হাসপাতালে আনা হয়েছে।

এই সূত্রগুলো ধারণা করছে, কোনো সমঝোতা না হলে সরকার খালেদা জিয়াকে নাজিমুদ্দিন রোডের কারাগারে না নিয়ে কেরাণীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে নিতে পারে।

গণফোরামে মতপার্থক্য

দল এবং জোটের সিদ্ধান্তের তোয়াক্কা না করে সুলতান মোহাম্মদ মনসুর আহমেদের পর এখন গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খানও সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন।

সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ শপথ নেয়ার সাথে সাথেই গণফোরাম তাকে দল থেকে বহিস্কার করেছিল। তবে এখন মোকাব্বির খান শপথ নেয়ার পর দলটি এখনও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।

মি: খান দাবি করেছেন, তিনি দলের সিদ্ধান্তের ভিত্তিতেই শপথ নিয়েছেন। "দলের প্রেসিডিয়ামে সিদ্ধান্ত হয়েছে যে, আমি শপথ নেবো। এর ভিত্তিতে আমি শপথ নিয়েছি।"

তবে এই বক্তব্য সঠিক নয় বলে বলছেন গণফোরামের নির্বাহী সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ নেতাদের অনেকে। তাদের বক্তব্য হচ্ছে, জোটের সিদ্ধান্ত অনুযায়ী গণফোরাম শপথ না নেয়ার অবস্থানেই রয়েছে।

কিন্তু দলটির অন্য একাধিক নেতা বলেছেন,শপথ নিয়ে সংসদে যাওয়ার ব্যাপারে তাদের দলের শীর্ষ নেতা ড: কামাল হোসেনের মৌন সমর্থনে আছে বলে তাদের মনে হয়েছে।
Theme images by merrymoonmary. Powered by Blogger.