জোটে কি প্রভাব পড়ছে?
![]() |
| 'ঐক্যফ্রন্টে আস্থার সংকট বাড়তে পারে।' |
৩০শে ডিসেম্বরের নির্বাচনের পর বিভিন্ন বিষয়ে জাতীয় ঐক্যফ্রন্টে ড: কামাল হোসেনকে নিয়ে অনেক নেতিবাচক কথা বলেছেন বিএনপির একাধিক নেতা।
এখন গণফোরামের নির্বাচিত দু'জনই শপথ নেয়ায় সেই আস্থার সংকট আরও বাড়বে বলে এই জোটের নেতাদেরই অনেকে বলছেন।
রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক দিলারা চৌধুরী বলছিলেন, বিএনপিতেও নেতৃত্বের সাথে তৃণমুলের আস্থার ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে।
"বিএনপির হাইকমান্ডের ওপর তৃণমুলের যে পার্থক্য বা আস্থার অভাব হয়েছে। এখন তৃণমুল আরও বেশি অসন্তুষ্ট হবে।অ নেকে বলেছে যে, ঐক্যফ্রন্টে যোগ দিয়ে নির্বাচনে যাওয়াটাই ভুল হয়েছে। সেই ধারণাটা তাদের মধ্যে আরও দৃঢ় হবে।"
