জি-বাংলাসহ কয়েকটি ভারতীয় চ্যানেল দেখা যাচ্ছে না বাংলাদেশে




বাংলাদেশে পয়লা এপ্রিল সোমবার থেকে জি-বাংলাসহ বেশ কয়েকটি জনপ্রিয় ভারতীয় চ্যানেল দেখা যাচ্ছে না। তবে সরকারের তথ্য মন্ত্রনালয় বলছে, সরকার কোন চ্যানেল বন্ধ বা ব্লক করেনি।

তবে, বিদেশী চ্যানেলে বাংলাদেশি বিজ্ঞাপন বন্ধের জন্য আগে কেবল অপারেটরদের নির্দেশনা দেয়া হয়েছিল।

এদিকে, কেবল অপারেটরদের সংগঠন বলছে, তথ্য মন্ত্রনালয়ের নির্দেশণা পাবার পর, ভারত থেকেই ঐ চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ করা হয়েছে।

যদিও এ সংক্রান্ত কোন লিখিত নির্দেশণা তারা পাননি।

পয়লা এপিল সোমবার বিকেল থেকে জি-বাংলাসহ বেশ কয়েকটি জনপ্রিয় ভারতীয় চ্যানেল দেখা যাচ্ছে না। জি-বাংলাসহ এই চ্যানেলগুলোতে গেলেই একটি নোটিশ দেখা যাচ্ছে, যাতে বলা হয়েছে, "পরবর্তী নোটিশ না পাওয়া পর্যন্ত তথ্য মন্ত্রনালয়ের অনুরোধে এই চ্যানেলটি সাময়িকভাবে ব্লক করা হয়েছে।"

তবে এই নোটিশের সঙ্গে কোন ব্যাখ্যা দেয়া হয়নি।

তবে বিস্তারিত তথ্যের জন্য যে ডাউনলিংকের মাধ্যমে ঐ চ্যানেল সম্প্রচার করা হতো, তাদের একটি হটলাইন নম্বর দেয়া রয়েছে নোটিশের নিচের অংশে।
Theme images by merrymoonmary. Powered by Blogger.