গণফোরাম নেতা মোকাব্বির খানের শপথ, চাপ বাড়ছে বিএনপির ভেতরেও





বাংলাদেশে গণফোরামের আরেক নেতা মোকাব্বির খান সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ায় জাতীয় ঐক্যফ্রন্টের শরীকদের মধ্যে আস্থার সংকট আরো তীব্র হবে বলে এই জোটের নেতাদের অনেকে বলেছেন।

একইসাথে তারা বলেছেন, মি খানের এই শপথ বিএনপির নির্বাচিত এমপিদের ওপর এক ধরণের মনস্তাত্ত্বিক চাপ তৈরি করতে পারে।

বিএনপি থেকে যে ছয়জন এমপি হিসাবে নির্বাচিত হয়েছেন, তাদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া অন্যদের দলের কেন্দ্রীয় এবং জাতীয় রাজনীতিতে কোনো অবস্থান নেই। ফলে, গণফোরামের দুই নেতার শপথের পর, তাদের মাঝে সংসদে যাওয়ার ব্যাপারে একটা মানসিক চাপ তৈরি হতে পারে ধারণা করছেন দলের নেতৃত্ব।

অন্যদিকে, নাম প্রকাশ না করার শর্তে একাধিক বিএনপি নেতা বিবিসিকে বলেছেন, খালেদা জিয়ার মুক্তির জন্য কোনো শর্তের প্রশ্ন এলে বিএনপি থেকে নির্বাচিতদের সংসদে যাওয়া বা না যাওয়ার বিষয়কে কৌশল হিসেবে ব্যবহারের একটা চিন্তাও দলে রয়েছে।
Theme images by merrymoonmary. Powered by Blogger.