চিতা বাঘের আক্রমণে আহত ৬, ভয়ে গৃহবন্দি কয়েক লাখ মানুষ!



বন থেকে লোকালয়ে ঢুকে পড়েছিল একটি চিতা বাঘ। আর তার ভয়েই ভারতের পাঞ্জাব রাজ্যের জলন্ধর জেলা শহরের প্রায় আট লাখ মানুষ গৃহবন্দি ছিল। পরে বন্যপ্রাণী দফতরের কর্মীরা বাঘটিকে ধরতে সক্ষম হলে স্বস্তির নিঃশ্বাস ফেলে শহরের বাসিন্দারা।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শহরের গলিতে গলিতে ঘুরছিল হিংস্র চিতাটি। শহরে প্রায় ১১ ঘণ্টা তাণ্ডব চালানোর পর বশে আনা হয় চিতাটিকে। এই সময়ের মধ্যেই ছয়জনকে কামড়েছিল চিতা বাঘটি।
এক ব্যক্তি চিতাকে ধরার জন্য তার ওপর একটি জাল ছড়িয়ে দিতে চেষ্টা করছিলেন, চিতাটি লাফিয়ে মই থেকে ওই ব্যক্তিকে ধাক্কা মেরে ফেলে দেয়। যাদেরই বাঘটি হামলা করে, সবাই গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।
ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, বৃহস্পতিবার বাগানের কাছে বাসিন্দাদের ওপর ঝাঁপিয়ে পড়ছে চিতা বাঘটি। অনেকেই আবার ভয়ে মাঠ থেকে বাঘটিকে তাড়াতে ঢিলও ছোঁড়ে।
বন্যপ্রাণী দফতরের কর্মকর্তাদের ভাষ্য,চিতাটি হিমাচল প্রদেশের পাহাড়ের এলাকা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং তারপর ক্ষেত ও বন জঙ্গল পার করে জলন্ধরে এসে পড়েছে।
বন্যপ্রাণী বিভাগের কর্মীরা প্রাথমিকভাবে জাল ব্যবহার করে বাঘটিকে ধরতে চেষ্টা করে কিন্তু পরে রাবার বুলেট ছুড়তে বাধ্য হয়।
Theme images by merrymoonmary. Powered by Blogger.