দাপুটে জয়ে শুরু সাকিবের ঢাকার


টার্গেটটা ‘বড়’ ছিল। তাই হয়তো শুরু থেকেই খেই হারিয়ে ফেলে রাজশাহী কিংস। কিন্তু, টি-২০তে ১৮৯ রান তো হরহামেশাই হয়। কিন্তু রাজশাহীর কাছে এটাই হয়ে গেল হিমালয়ের চেয়ে ঊঁচু। যা টপকাতে গিয়ে ১০৬ রানেই গুটিয়ে যায় মেহেদী হাসান মিরাজের দল। আর বড় জয়ে আসর শুরু করে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস।



রাজশাহীর স্কোরবোর্ডে ২৪ রান যোগ হতে না হতেই মাত্র ৮ রানে ফেরেন মুমিনুল হক। অধিনায়ক সাকিব আল হাসান তুলে নেন তাকে। এদিন সৌম্য সরকারও ফ্লপ। আন্দ্রে রাসেল শিকার হওয়ার আগে তার ব্যাট থেকে আসে মাত্র ৪ রান।  ১০ রানে ল্যরি ইভানসের রানআউট হয়ে ফিরলে হারটা নিকটে চলে আসে কিংসদের। ২৮ বল পিচ আগলে রাখা অভিজ্ঞ মোহাম্মদ হাফিজ ২৯টি রানে রুবেল হোসেনের শিকারে পরিণত হলে রক্ষণটা একেবারেই ধসে পড়ে রাজশাহীর। এরপর আর কেউই সেভাবে দাঁড়াতে পারেননি। হাফিজের ২৯ আর ল্যরি ইভানসের ১০ রান ছাড়া দুই অংকের স্কোর ছুঁতে পেরেছেন মোস্তাফিজ এবং আরাফাত সানি। শেষ উইকেটে সানি করেন ১৮ আর মোস্তাফিজ অপরাজিত থাকেন ১১ রানে।

শেষ পর্যন্ত ১০৬  রানে আত্মসমর্পণ করে রাজশাহী। মেনে নিতে হয় ৮৩ রানের বড় হার।

এরআগে আগে ব্যাট করতে নেমে ৯ ওভারেই ১০০ তুলে ফেলে ঢাকা ডায়নাইটস। রংপুরের দুই ওপেনারের ব্যাটে কচুকাটা হন মেহেদী মিরাজ, মোস্তাফিজুর রহমান, আলাউদ্দিন বাবুরা। হতাশায় ডুবতে থাকা রাজশাহী মাঝখানে দারুণবাবে ঘুরে দাঁড়ায়। কিন্তু শেষ পর্যন্ত আন্দ্রে রাসেল-শুভগত হোমদের ব্যাটে লড়াকু সংগ্রহই পেয়ে যায় ঢাকা। যেখানে একটা সময় মনে হচ্ছিল বিপিএলে সর্বোচ্চ রানের রেকর্ড বুঝি আজই ভেঙে দিবে ঢাকা। কিন্তু মাঝখানে ব্যাটিং বিপর্যয়ে পড়ে শেষ পর্যন্ত ১৮৯ রানের থামে সাকিব আল হাসানের দল।

মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ঢাকাকে আগে ব্যাটিংয়ে পাঠান রাজশাহীর তরুণ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তবে মিরাজের সিদ্ধান্তকে ভুল প্রমাণে শুরু থেকেই উঠেপড়ে লাগেন ঢাকার দুই ওপেনার হজরতুল্লাহ জাজাই এবং সুনীল নারিন। নারিন কিছু বল খরচ করে ফেললেও জাজাই ছিলেন একেবারেই অগ্নিশর্মা। মাত্র ২২ বলে অর্ধশতক তুলে নেন তিনি। যেখানে মোস্তাফিজের কাটার কিংবা মেহেদী মিরাজের গুগলি ব্যর্থ সেখানে দলকে দিশা দেখান পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। অর্ধশতক হাঁকানোর পরপরই হাফিজের বলে মাথার উপর ক্যাচ তুলেছিলেন জাজাই। কিন্তু সহজ ক্যাচ গ্লাভবন্দি করতে ব্যর্থ হন উইকেটকিপার জাকির হাসান।

সে যাত্রায় ব্যর্থ হলেও সুনীল নারিনকে (৩৮) ফিরিয়ে দলে স্বস্তি এনে দেন হাফিজ। ৪১ বলে ৭৮ রান করে মেহেদী মিরাজের বলে সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন জাজাই।


জাজাই ফিরে যাওয়ার পর হঠাৎই ছন্দপতন হয় ঢাকার। ২ রানে অধিনায়ক সকিব আল হাসানকে তুলে নেন আরাফাত সানি। আর ৩ রানে হার্ড হিটার কাইরন পোলার্ডকে ফেরান কয়েস আহমেদ। ষোলতম ওভারে নুরুল হাসান সোহানকে ফিরিয়ে ঢাকার ওপর চাপ বাড়ান সানি। তবে শেষ দিকে শুভাগত হোমের সঙ্গে জুটি গড়ে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন টি-২০ স্পেশালিস্ট আন্দ্রে রাসেল । রাসেল ২১ এবং হোম অপরাজিত থাকেন ৩৮ রানে।

সংক্ষিপ্ত স্কোর: 

ঢাকা ডায়নামাইটস ৬৮/০ (৬.১) হজরতুল্লাহ ৭৮, নারিন ৩৮, রাসেল ; সানি ২৩/২, মিরাজ ৩৮/১, মোস্তাফিজ ২৭/১, হাফিজ ১৫/১।

রাজশাহী কিংস: ১০৬/১০ (১৮.২) হাফিজ ২৯, সানি ১৮; রুবেল ৭/৩, মোহর শেখ ২৪/২, সাকিব ১১/২।

ঢাকা ডায়নামাইটস ৮৩ রানে জয়ী।
Theme images by merrymoonmary. Powered by Blogger.