আ.লীগ জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে: ফখরুল
![]() |
সন্ত্রাসের মাধ্যমে আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আওয়ামী লীগ গণশত্রুতে পরিণত হয়েছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, ‘সাধারণ মানুষের ওপর সহিংসতা ও নির্যাতন রাজনীতিতে ক্ষত তৈরি করছে। এর আগে, নির্যাতিতার সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল।
শনিবার (৫ জানুয়ারি) দুপুরে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ধর্ষিতা গৃহবধূকে দেখতে গিয়ে এ কথা বলেন তিনি।
এ সময় তার সঙ্গে ঐক্যফ্রন্টের নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকী, আ স ম আবদুর রব, বিএনপি নেতা ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন, বরকত উল্লাহ বুলু, জয়নাল আবদীন ফারুকসহ দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নির্যাতিতা গৃহবধূর স্বজনদের সঙ্গে কথা বলে ঘটনার নিন্দা জানান তারা। একই সঙ্গে দায়ীদের বিচার নিশ্চিতে আইনি সহায়তার আশ্বাস দেন।