নয়াপল্টনে সংঘর্ষের ঘটনায় নির্বাচন কমিশনে পুলিশের তদন্ত প্রতিবেদন
রাজধানীর নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, গাড়িতে অগ্নিসংযোগ ও নেতাকর্মীদের গ্রেফতারসহ বিভিন্ন বিষয়ের ওপর তদন্ত প্রতিবেদন নির্বাচন কমিশনে জমা দিয়েছে পুলিশ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল, রাবার বুলেট ও শটগানের ফাঁকা গুলি ছুঁড়ে পুলিশ। বিএনপির নেতাকর্মীরা পুলিশের গাড়িসহ প্রায় ১০টি গাড়ি ভাঙচুর করে। এলাকাজুড়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়।
এর আগে বুধবার (১৪ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ, রাস্তা অবরোধ, পুলিশকে মারধর ও সরকারি কাজে বাধার অভিযোগে পল্টন থানায় তিনটি মামলা করা হলে এ ঘটনায় ৬৫ জনকে গ্রেফতার করে পুলিশ।
