খালেদা জিয়াকে কাল হাসপাতালে নেওয়া হতে পারে: আইজি প্রিজন্স


কারাবন্দী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) নেওয়া হবে।


গত শনিবার খালেদা জিয়ার ব্যক্তিগত চার চিকিৎসক কারাগারে তাঁকে দেখে এসে সংবাদ সম্মেলন করেন। তাঁরা বলেন, তাঁরা ধারণা করছেন খালেদা জিয়া মাইল্ড স্ট্রোক করেছিলেন। চিকিৎসকেরা জানান, ৫ জুন খালেদা জিয়া কারাগারে হঠাৎ পড়ে যান। তাঁরা অবিলম্বে খালেদা জিয়াকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা দেওয়ার সুপারিশ করেন।

আইজি প্রিজন্স বলেন, সরকার চাইলে বেসরকারি হাসপাতালে কারও চিকিৎসায় অনুমোদন দিতে পারে। তবে চিকিৎসা ব্যয় কে বহন করবে, কীভাবে করবে, তা ঠিক করতে হবে।
বিএসএমএমইউ সম্পর্কে সৈয়দ ইফতেখার বলেন, বিএসএমএমইউ চিকিৎসাসেবা প্রদানকারী সর্বোচ্চ সরকারি প্রতিষ্ঠান। যদি সেখানে তাঁর চিকিৎসার বিষয়ে কোনো সুযোগ-সুবিধার অভাব থাকে, তাহলে বেসরকারি হাসপাতালে নেওয়ার প্রশ্ন আসে। খালেদার ‘মাইল্ড স্ট্রোক’ হওয়ার খবর প্রসঙ্গে বলেন, বিএনপির চেয়ারপারসন পুরোপুরি অজ্ঞান হননি।
আজ সংবাদ সম্মেলনে সৈয়দ ইফতেখার বলেন, ‘আমরা ওনাকে (খালেদা জিয়া) কাল সকালে বিএসএমএমইউতে নিয়ে যাব। তবে উনি যদি রাজি থাকেন। ওনার রাজি হওয়ারও বিষয় আছে।’ তিনি ইউনাইটেডে খালেদা জিয়ার চিকিৎসা দেওয়ার দাবির প্রসঙ্গে বলেন, কারা বিধি অনুযায়ী বাইরে যাওয়ার সুযোগ নেই। সরকারি অর্থ খরচ করে বেসরকারি হাসপাতালে চিকিৎসার সুযোগ নেই।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজা হওয়ার পর গত ৮ ফেব্রুয়ারি থেকে তিনি পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের কারাগারে রয়েছেন।
Theme images by merrymoonmary. Powered by Blogger.