অনেক কথা হয়েছে, অনুমতি ছাড়া বলতে পারব না : ভারত থেকে ফিরে জি এম কাদের
তিন দিনের ইন্ডিয়া সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহম্মদ কাদের (জি এম কাদের)। আজ বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যায় একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
এ সময় সাংবাদিকদের মুখোমুখি হলে সফর প্রসঙ্গে প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন, ‘ভারত গর্ভনমেন্টের ইম্পোর্টেন্ট অনেকের সঙ্গেই খোলামেলা কথা হয়েছে। তাদের সম্মতি ছাড়া এগুলো পাবলিশ করা যাবে না। তারা (ভারত) যদি প্রকাশ করে করুক।’
![]() |
| জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। ফাইল ছবি |
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘সফরে বাংলাদেশের রাজনীতি নিয়ে ভীষণ একটা আলোচনা হয়নি। তবে, ওনারা একটা সুন্দর নির্বাচন দেখতে চান। নির্বাচনের প্রথমে বা পরে কোনো ধরনের সহিংসতা অথবা সাধারণ মানুষের জীবনধারায় অনিশ্চিত কিছু যেন না হয়। এটি হলে ওনারা সন্তুষ্ট হবেন।’
