একদিনে টাঙ্গাইলে ডেঙ্গুতে আক্রান্ত ৪৮
১ দিনে টাঙ্গাইলে আরও ৪৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
সোমবার (২১ আগস্ট) টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া এ তথ্য দিয়েছেন।
জানা গেছে, টাঙ্গাইল জেলায় এ পর্যন্ত মোট ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩১৫ জন। নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ১৯ জন, নাগরপুর উপজেলায় সাতজন, মির্জাপুর উপজেলায় ১১ জন, মধুপুর উপজেলা চারজন, গোপালপুর উপজেলায় দুজন ও ধনবাড়ী উপজেলায় রয়েছেন পাঁচজন।
ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া জানান, টাঙ্গাইলে ডেঙ্গুতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩১৫ জন। একদিনে সুস্থ হয়েছেন ৪৮ জন। এপর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ হাজার ১৮০ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১৩৫ জন। মারা গেছেন চারজন।
