কেন্দ্রীয় ঔষধাগারের দুই কর্মকর্তা দুদকে হাজির

 



এন-৯৫ মাস্ক দুর্নীতির অনুসন্ধানের অংশ হিসেবে তলবি নোটিশের জবাবে কেন্দ্রীয় ঔষধাগার-সিএমএসডির দুই কর্মকর্তা দুদকে হাজির হয়েছেন। এদের মধ্যে সহকারী পরিচালক ডা. শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করছেন দুদকের পরিচালক ও তদন্ত কর্মকর্তা মীর মো. জয়নুল আবেদীন শিবলী।

এছাড়া, সিএমএসডির ডেস্ক অফিসার ও স্টোরেরর অতিরিক্ত দায়িত্বে থাকা ডা. সাব্বির আহমেদ দুদকে হাজির হয়েছেন। দুদকের তলব করা নোটিশের পরিপ্রেক্ষিতে রোববার (১৯ জুলাই) সকালে রাজধানীর সেগুন বাগিচায় দুদক কার্যালয়ে হাজির হন তারা।

একই অভিযোগে স্টোর অফিসার কবির আহম্মেদকে আজ জিজ্ঞাসাবাদের কথা রয়েছে। কোভিড-১৯ এর চিকিৎসায় নিম্নমানের মাস্ক, পিপিইসহ অন্যান্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ক্রয় বাবদ কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং কেন্দ্রীয় ঔষধাগার-সিএমএসডির সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে।

দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন হাসপাতালে সরবরাহের নামে অন্যান্যদের যোগসাজশে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Theme images by merrymoonmary. Powered by Blogger.