করোনা ভাইরাস: বাংলাদেশে নতুন শনাক্ত আড়াই হাজারের বেশি, মৃত্যু আরো ৪৪ জনের

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ২৬১৭ জন। এই সময়ের মধ্যে কোভিড-১৯ রোগে ৪৪ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মোট ১৩১৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

দেশে সব মিলিয়ে করোনায় মোট শনাক্ত হলো এ পর্যন্ত ২ লাখ ৬৯ হাজার ১১৫ জন।

এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩৫৫৭ জনে।

বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

দেশে মহামারি শুরুর পর পাঁচমাসের বেশি সময় ধরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত টিভি বুলেটিন চালানোর পর ১১ই অগাস্ট সেটি বন্ধ করে দেয়া হয়েছে।
Theme images by merrymoonmary. Powered by Blogger.