কুমিল্লায় করোনায় আক্রান্ত ৩৫, মৃত ১
![]() |
| কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় |
করোনা ভাইরাসে নতুন করে কুমিল্লার বুড়িচংয়ে ২ জন ও দাউদকান্দিতে ১ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৩৫ জন। এর মধ্যে এক জনের মৃত্যু হয়েছে।
জেলায় এ পর্যন্ত কোয়ারেন্টাইনে থাকা লোকের সংখ্যা ছিলো ৪ হাজার ৮৭৪ জন। ইতোমধ্যে ৩ হাজার ৪২২ জন মুক্তি সনদ পেয়েছে। বর্তমানে ১ হাজার ৪৫৩ জন কোয়ারেন্টাইনে রয়েছেন। জেলা সিভিল সার্জন ডা. মোঃ নিয়াতুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।
এনএস/
