ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে কিছু পরামর্শ
এদিকে সবরকম চেষ্টা করেও উন্নত বিশ্বের বহু দেশ করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ব্যর্থ হয়েছে।
মারাত্মক ছোঁয়াচে হওয়ায় এ ভাইরাস সংক্রমণ ঠেকাতে সাধারণ মানুষকে বার বার সাবান দিয়ে হাত ধোয়া এবং হাচিঁ-কাশি দেয়ার সময় নাকমুখ ঢাকার পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।
বাংলাদেশে একবার এ ভাইরাস সংক্রমণ শুরু হলে সেটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে যে কারণে সবাইকে সচেতন হবারও পরামর্শ দেয়া হচ্ছে।
এছাড়া এই মুহূর্তে অত্যাবশ্যকীয় না হলে বিদেশ ভ্রমণ এবং বিদেশে কর্মরত বাংলাদেশিদেরও দেশে না আসার পরামর্শ দেয়া হয়েছে।
অতিরিক্ত সতর্কতা হিসেবে সাধারণ মানুষকে কোলাকুলি এবং করমর্দন না করারও পরামর্শ দেয়া হচ্ছে।
চীনের উহান থেকে শুরু করে এ ভাইরাসে এ পর্যন্ত ৯৩ হাজারের বেশি মানুষ আক্রান্ত এবং ৩ হাজার ১৯৮ জনের মৃত্যু হয়েছে।
এরমধ্যে চীনের বাইরে আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৬শ ৮৬জন এবং মৃত্যু হয়েছে ২১৪ জনের।
চীনের বাইরে দক্ষিণ কোরিয়াতেই এখন সবচে বেশি আক্রান্ত হচ্ছে করোনাভাইরাসে।
এছাড়া জাপান, ইতালি এবং ইরানকে করোনা 'হটস্পট' হিসেবে উল্লেখ করছে বিশ্ব-স্বাস্থ্য সংস্থা।
করোনা সংক্রমণে বাংলাদেশকে দেখা হচ্ছে এখন উচ্চ ঝুঁকির দেশ হিসেবে।
