যানবাহন ও মানুষের চলাচল বেড়েছে


নিজস্ব প্রতিবেদক: প্রাইণঘাতি করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখতে লোকজনকে ঘরে থাকার কঠোর নির্দেশনা মানছেন না অনেকে। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির মধ্যেও ফাঁকফোকর দিয়ে অপ্রয়োজনে কিছু মানুষ ঘর থেকে রাস্তায় বের হচ্ছেন। আজ (সোমবার) রাজধানীর সড়কে অনেক যানবাহন ও মানুষের চলাচল করতে দেখা গেছে।


অনেকেই বাড়ির বাইরে এসে অলিগলিতে মেতে উঠছেন গল্প-আড্ডায়। সংবাদপত্র ও স্বাস্থ্য বিভাগের বাইরে অপ্রয়োজনে বের হওয়া ব্যক্তিগত অনেক গাড়িও রাস্তায় চলতে দেখা গেছে। অথচ সংক্রমণ যাতে ব্যাপকভাবে ছড়িয়ে না পড়ে সেজন্য লোকজনকে রাস্তায় বের না হতে কঠোর নির্দেশনা রয়েছে সরকারের। প্রধানমন্ত্রীও জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ বিষয়ে গুরুত্বারোপ করেছেন।

সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিভাগের সতর্কতার পরও রাজধানীতে মানুষের চলাচল ও সড়কে যানবাহন বেড়ে যাওয়াকে করোনা ভাইরাস সংক্রমনের জন্য ঝূকিপূর্ণ মনে করছে স্বাস্থ্য বিভাগ। তবে নির্দেশনা বাস্তবায়নে টহল অব্যাহত রেখেছে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সামাজিক দূরত্ব বজায় রাখা, ঘরে থাকা নিশ্চিত করা এবং বিদেশ ফেরতদের ঘরে থাকা নজরদারী করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।



এদিকে, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে পরিচ্ছন্নতা অভিযান জোরদার করা হয়েছে। সিটি করপোরেশনের পাশাপাশি এ কাজে অংশ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। জীবাণুনাশক ওষুধ ছিটানোর পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। 

পাঁচ দিন ধরে কাজ না থাকায় যারা বিপাকে পড়েছেন তাদের তাদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা, সামাজিক সংগঠন ও জনপ্রতিনিধিরা। প্রতিদিন রাজধানীর বিভিন্ন এলাকায় বিতরণ করছেন খাদ্যসামগ্রী। দুস্থ্যদের তালিকা করে ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তারা।  

অন্যদিকে, রাজধানীর পাশাপাশি দেশের অন্যান্য জেলাতেও মানুষের চলাচল বেড়ে গেছে। মুন্সিগঞ্জের রাস্তাঘাটে মানুষের চালাচল বেড়েছে। সড়কগুলোতে চলছে গণ পরিবহনগুলো। 

বন্দরনগরী চট্টগ্রামে সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে। বিনা প্রয়োজনে ঘরের বাইরে যেতে সবাইকে নির্দেশ দিচ্ছে তারা। পাশাপাশি নগরীকে জীবাণুমুক্ত রাখতে ব্যাপকভাবে পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে সিটি কর্পোরেশন। 
লালমনিরহাটবাসীর ঘরে থাকা নিশ্চিত করতে কাজ করছে সেনাবাহিনী। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে জীবাণু নাশক ছিটানোসহ সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। 

জেলা প্রশাসনের সহায়তায় দিনাজপুরের পাড়া মহল্লায় টহল অব্যাহত রেখে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। হোম কোয়ারেননটাইনে থাকা পরিবারগুলোর প্রতি বিশেষ নজরদারি রাখছে সেনাবাহিনী।

Theme images by merrymoonmary. Powered by Blogger.