মিমির রোগ প্রতিরোধী টোটকা
![]() |
| কোয়ারেন্টিনে থেকেও রাষ্ট্রীয় কাজ করছেন মিমি চক্রবর্তী। |
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য বেশ কয়েকটি রেসিপি দিয়েছেন তিনি। গতকাল দিয়েছেন হার্বাল টি বানানোর নিয়ম। কোয়ারেন্টিনে থেকে রান্নাঘরে যাওয়া মানা, তাই রান্নাঘরের জিনিসগুলোকে টেনে নিয়ে এসেছেন বাইরে। মিমি লিখেছেন, ‘আমি একটু তাড়াহুড়ো করে করেছি। আপনারা পানিটি অন্তত এক থেকে দুই মিনিট ফুটিয়ে নেবেন, যাতে উপকরণগুলো ঠিকমতো মিশে যায়।’
যেভাবে তৈরি করা হবে সেই টোটকা:
মিন্ট পাতা ৫ থেকে ৬টিতুলসী পাতা ৫ থেকে ৬টি
হলুদগুঁড়া ১ চামচ
একটি গ্রিন টি–ব্যাগ
অরেঞ্জ পিল বা লেমন পিল (স্বাদমতো)
অল্প একটু হিবিসকাস চা এবং হোয়াইট চা (প্রয়োজনে)
কিছুটা গোলমরিচ।
এগুলোর সঙ্গে মধু মিশিয়ে খেয়ে নিন
![]() |
| মিমিকে দেখা যাবে ‘ড্রাকুলা স্যার’ ছবিতে |
চলচ্চিত্রে আসার আগে মডেলিং করতেন মিমি। ‘ফেমিনা মিস্ ইন্ডিয়া’ নামের এক সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তিনি। ‘চ্যাম্পিয়ন’ নামে একটি ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। ‘গানের ওপারে’ নামের এক ধারাবাহিকের মাধ্যমে তিনি দর্শক ও প্রযোজকদের নজর কাড়তে শুরু করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে নির্মিত এ ধারাবাহিকে অভিনয় করেছিলেন পশ্চিমবঙ্গের খ্যাতিমান সব অভিনয়শিল্পী। আর চিত্রনাট্য লিখেছিলেন খ্যাতিমান চলচ্চিত্রকার ঋতুপর্ণ ঘোষ। ২০১২ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া ‘বাপি বাড়ি যা’ সিনেমায় নায়িকা হিসেবে মিমির অভিষেক হয়। তারপর থেকে একের পর এক চলচ্চিত্রে অভিনয় করে চলেছেন তিনি। ২০১৯ সালে ভারতের লোকসভা নির্বাচনে তাঁকে যাদবপুর থেকে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস। বর্তমানে তিনি যাদবপুর লোকসভা আসনের সাংসদ।
![]() |
| ‘ড্রাকুলা স্যার’ ছবিতে মিমি চক্রবর্তী ও অনির্বাণ চক্রবর্তী। |
মিমি চক্রবর্তীকে আবার দেখা যাবে ‘ড্রাকুলা স্যার’ ছবিতে। এ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য। ছবিটি পয়লা মে মুক্তির কথা ছিল।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস ও মিমির ইনস্টাগ্রাম


