সাকিবের পাশে ফুটবল–অধিনায়কও
![]() |
| সাকিবের পাশে থাকছেন জামাল ভূঁইয়াও |
সাকিব-ঝড়ে টালমাটাল বাংলাদেশ। আইসিসির দুর্নীতিবিরোধী নীতিমালার আইন লঙ্ঘনের অপরাধে সাকিব আল হাসানকে দুই বছরের নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি। এর মাঝে এক বছর স্থগিত নিষেধাজ্ঞা। ঝঞ্ঝা-বিক্ষুব্ধ সময়ে সাকিবের পাশে এসে দাঁড়িয়েছেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।
দুজনই বাংলাদেশের দুই খেলার ‘পোস্টার-বয়’। ক্রিকেটে যেমন সাকিবের দিকে তাকিয়ে থাকে গোটা দেশ, ফুটবলে জামাল ভূঁইয়াও তেমনই। আইসিসির দুর্নীতি দমন ইউনিটকে জুয়াড়িদের অনৈতিক প্রস্তাব সম্পর্কে না জানানোর জন্য ২ বছরের জন্য ক্রিকেট থেকে নির্বাসিত সাকিব। এর মধ্যে এক বছর স্থগিত নিষেধাজ্ঞা। এ যেন এক কঠিন দুঃসময়। এই খারাপ সময়ে সাকিবের পাশে দাঁড়িয়েছেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।
গত রাতে সাকিবকে নিয়ে নিজের ফেসবুক পেজে পোস্ট দেন জামাল ভূঁইয়া। দুঃসময়ে সাকিব যেন ভেঙে না পড়েন, সে আশাই করেছেন তিনি, ‘বিশ্বের এক নম্বর অলরাউন্ডার অন্তত এক বছরের জন্য নিষিদ্ধ হচ্ছে, এটা বেশ কষ্টকর। ভেঙে পড় না সাকিব। মানসিকভাবে শক্ত থাকো।’ সঙ্গে সাকিবের একটা ছবিও পোস্ট করেছেন তিনি।
