নারীর ক্ষমতায়ন বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখছে

Women-empowerment-development-keeping-role of Bangladesh


বাংলাদেশের উন্নয়ন যাত্রায় নারীরা অসামান্য অবদান রাখছেন। সামাজিক পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক প্রক্রিয়ার রূপান্তরে নারীর ক্ষমতায়ন বিশেষ ভূমিকা পালন করছে। গত মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সেমিনারের অন্যতম প্যানেল বক্তা হিসেবে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলাল এ কথা বলেন।

কানাডা ও সুইজারল্যান্ডের দূতাবাসের সহযোগিতায় আন্তর্জাতিক অপরাধ আদালত কর্তৃক International Gender Champions Den Haag Hub-এর উদ্বোধনকালে এ সেমিনারের আয়োজন করা হয়। ‘জেন্ডার চ্যাম্পিয়ন’ হলো এমন একটি উদ্যোগ, যেখানে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে ব্যক্তি কর্তৃক সুনির্দিষ্ট প্রতিশ্রুতি প্রদান এবং কর্মক্ষেত্রের সব স্তরে লৈঙ্গিক সমতা বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়।


Women-empowerment-development-keeping-role of Bangladesh


বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে কর্মজীবী নারীদের অবদান সম্পর্কিত বর্ণনায় রাষ্ট্রদূত উপস্থিত সবাইকে জানান, বিগত ৯ বছরে বাংলাদেশের পোশাকশ্রমিকদের মজুরি প্রায় ২৬২ শতাংশ বৃদ্ধি করা হলেও এই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাকের দাম প্রায় ৬ দশমিক ৫৩ আর ইউরোপের বাজারে প্রায় ৭ শতাংশ হ্রাস পেয়েছে। তিনি তৈরি পোশাকশিল্পের ব্র্যান্ড কোম্পানি ও সব ভোক্তাকে বিষয়টি বিবেচনায় নিয়ে পণ্যের ওপর একটি ‘অপশনাল বারকোড’ সংযুক্ত করার প্রস্তাব উপস্থাপন করেন, যা তৈরি পোশাকশিল্পের কর্মীদের প্রতি তাদের একধরনের স্বেচ্ছামূলক সহায়তা হিসেবে স্বীকৃতি পেতে পারে। তিনি ইউরোপিয়ান ইউনিয়ন ও ব্র্যান্ড কোম্পানিগুলোকে এই পদক্ষেপকে একটি topping up প্রক্রিয়া হিসেবে বিবেচনার অনুরোধ করেন।

Women-empowerment-development-keeping-role of Bangladesh

সেমিনারে সূচনা বক্তব্য দেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রেসিডেন্ট বিচারপতি চিলি ইবোয়ি ওসুজি। মূল আলোচক হিসেবে ছিলেন আইসিসির প্রসিকিউটর ফাতো বেনসৌডা, Women@The Table-এর নির্বাহী পরিচালক ক্যাটলিন ক্রাফট এবং কনফেডারেশন অব নেদারল্যান্ডস ইন্ডাস্ট্রি অ্যান্ড এমপ্লয়ারসের (VNO-NCW) চেয়ারম্যান ও আইজিসির সহপ্রতিষ্ঠাতা হ্যান্স ডি বোর। সঞ্চালনার দায়িত্বে ছিলেন নেদারল্যান্ডসে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত হেইনজ ওয়াকার নেদেরক্রুন। সমাপনী বক্তব্য দেন আইসিসির রেজিস্ট্রারার পিটার লুইস। স্বাগত বক্তব্য দেন নেদারল্যান্ডসে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত সাবিনে নোলকে।

শুধু আমন্ত্রিত ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠিত এই সেমিনারে নেদারল্যান্ডসে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানেরা যোগ দেন। বিজ্ঞপ্তি


Theme images by merrymoonmary. Powered by Blogger.