যে শহরের রাস্তাগুলোর নাম নেই

শহর মানেই হরেক নামের রাস্তার সমারোহ। রাস্তার নামেই নগরবাসীরা চিনে নেয় শহরে তাদের গন্তব্য স্থান।
অথচ এমন এক শহর রয়েছে যে শহরের রাস্তাগুলোর নেই কোন নাম।
অর্ধেক গ্রাম অর্ধেক শহর এই হিলগারমিশেন। ১৯৭০ সালে কয়েকটি গ্রাম নিয়ে গঠিত হয় এটি।
জার্মানির নামহীন রাস্তার শহরটি হচ্ছে হিলগারমিশেন। বার্লিন থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত এ শহর।
তাহলে এ শহরের বাসিন্দাদের ঠিকানা বোঝানো হয় কীভাবে?
সে কারণে হিলগারমিশেনের রাস্তাগুলো নামকরণের উদ্যোগ নেন স্থানীয় কাউন্সিলর।
জানা গেছে, বাড়ির নম্বরই একমাত্র ভরসা। এতে বেশ বেগ পেতে হয় আগন্তুক ও পর্যটকদের। জরুরি পরিষেবা পেতে ভোগান্তিতে পড়তে হয় স্থানীয়দেরও।
তবে এ সিদ্ধান্তে গণভোটের ব্যবস্থা করেন কাউন্সিলর।
গত রোববার ভোট দেন বাসিন্দাদের সকলেই। কিন্তু ফলাফলে হতবাক হয়ে যায় কর্তৃপক্ষ।
রাস্তাগুলোর নামকরণে অনিচ্ছুক শহরবাসীর ৬০ শতাংশই।
আর বাকি ৪০ শতাংশ ইতিমধ্যে নিজেদের পছন্দের নাম দিয়েছেন।
কেন স্থানীয়রা রাস্তার নাম পেতে অনিচ্ছুক প্রশ্নে অধিকাংশরাই জানান, হিলগারমিশেনের এই বৈশিষ্ট্য তাদেরকে ৪৯ বছর ধরে আলাদা মর্যাদা দিয়ে রেখেছে।
সবাই তাদের শহরকে চেনে এ কারণেই। তাই কার্যত অসুবিধা হলেও নামহীন রাস্তার শহর হিসেবে বেশ ভালো আছেন তারা।
নামহীন রাস্তার হিলগারমিশেন শহরে বর্তমানে দু’হাজার ২০০ মানুষ বসবাস করছেন।