নিয়ন্ত্রণরেখা পেরিয়ে হানা ভারতীয় সেনার হানা, জইশ ঘাঁটি লক্ষ্য করে বোমা
![]() |
| নিয়ন্ত্রণরেখা পেরিয়ে হানা ভারতীয় সেনার হানা, জইশ ঘাঁটি লক্ষ্য করে বোমা |
#শ্রীনগর: পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে পড়ল ভারতীয় যুদ্ধবিমান ৷ নিয়ন্ত্রণরেখা পেরিয়ে হানা ভারতীয় বিমানবাহিনীর ৷ বেশ কয়েকটি বিমান সীমানা পেরিয়ে পাকিস্তানে হানা দেয় ৷ এমনটাই অভিযোগ পাকিস্তানের সেনাবাহিনীর ৷
সূত্রের খবর, মঙ্গলবার ভোররাতে ৩.৩০টের সময় হামলা চালায় ভারত ৷ ভারতের যুদ্ধবিমান নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে মুজাফরবাদে ঢুকে পড়ে ৷ মুজাফ্ফরবাদে পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে ভয়াবহ বিস্ফোরণ হয় ৷ জইশ জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ভারতের যুদ্ধবিমান ৷ জইশ ঘাঁটি লক্ষ্য করে বোমা ছোঁড়ে ভারতীয় সেনা ৷ টানটান উত্তেজনা দেখা যায় নিয়ন্ত্রণ রেখায় ৷ তবে, এই হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয় ৷
