চাঁদপুরে মেডিকেল কলেজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবেন শিক্ষামন্ত্রী ডা.দিপু মনি

শাহরিয়ার খান কৌশিক : বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুসারে চাঁদপুর জেলাবাসীর দীর্ঘদিনের দাবির কাঙ্ক্ষিত প্রত্যাশা মেডিকেল কলেজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে।
বৃহস্পতিবার (১০ জানুয়ারি) দুপুর ১২টায় কলেজের ১ম বর্ষে ভর্তিকৃত এমবিবিএস কোর্সের শিক্ষার্থীদের পরিচিতি সভা উপস্থিত থাকবেন বর্তমান সরকারের নবনিযুক্ত শিক্ষা মন্ত্রী ডা. দিপু মনি এবং আনুষ্ঠানিকভাবে এই কলেজের পথ চলা শুরু করবেন।
দীর্ঘ প্রতিক্ষার পর বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা অনুযায়ী চাঁদপুরে মেডিকেল কলেজ নির্মাণ কাজ এখন প্রক্রিয়াধীন।
এসময় ১ম বর্ষের কোর্সে ৫০ জন শিক্ষার্থী ভর্তি পরিচিতি সভায় ও ১ম বর্ষের পাঠদান কার্যক্রমে সূচনা অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সাবেক পররাষ্ট্রমন্ত্রী বর্তমান শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি এর সার্বিক সহযোগিতায় চাঁদপুর শহরতলীর ইসলামপুর গাছতলা এলাকায় ডাকাতিয়ার নদীর কোল ঘেষে ৩১ একর সম্পত্তির উপর এই মেডিকেল কলেজ নির্মাণ করা হচ্ছে। ১৯ একর সম্পত্তি খাস হলেও আরও ১২ একর সম্পত্তি ব্যক্তি মালিকানার কাছ থেকে সরকারিভাবে একোয়ার করে আনা হচ্ছে।
এই অগ্রযাত্রার মাধ্যমে চাঁদপুর মেডিকেল কলেজের মাধ্যমে শিক্ষা কার্যক্রম শুরু হয়ে যাবে। চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোহাম্মদ জামাল সালেহ উদ্দিন জানান, ৫০ জন শিক্ষার্থীকে নিয়ে এমবিবিএস কোর্স চালু হয়েছে। শহরতলীর অদূরে চাঁদপুর মেডিকেল কলেজ ভবন নির্মাণ কাজ না হওয়া পর্যন্ত চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালের পূর্ব পার্শ্বের ভবনের ৪র্থ তলার এই শিক্ষা কার্যক্রম চালানো হবে। আমরা চাই যেসব নতুন শিক্ষার্থীরা মেডিকেলে পড়ার জন্য আগ্রহ পোষন করে চাঁদপুর মেডিকেল কলেজে ভর্তি হবে তাদেরকেই আমরা দেশ গড়ার নাগরিক হিসেবে গড়ে তুলব। পরিচিতি অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ জামান সালেহ উদ্দিন।
Theme images by merrymoonmary. Powered by Blogger.