নতুন মন্ত্রিসভায় বড় চমক থাকতে পারে: কাদের



নতুন মন্ত্রিসভায় বড় চমক থাকতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।



আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘জনগণ যেটুকু রায় দিয়েছেন এটুকু বিএনপির সম্মান করা উচিত। তাও যখন সম্মান করতে ব্যর্থ। তাহলে ব্যর্থতার বৃত্তে তাদের আটকে থাকতে হবে। গতবারও তারা নির্বাচনে অংশগ্রহণ না করে যে ভুল করেছিল, সেই ভুলের চোরাবালিতে তারা এখনও আটকে আছে।’


শুক্রবার (০৪ জানুয়ারি) সকালে ধানমণ্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের তিনি আরো বলেন, একাদশ জাতীয় সংসদে যোগ না দিলে বিএনপিকে ব্যর্থতার বৃত্তেই আটকে থাকতে হবে।


তিনি আরো বলেন, ‘নবীন-প্রবীণের সমন্বয়ে আওয়ামী লীগের পথচলা। বিশাল জয়ের সঙ্গে বিশাল চমকও থাকতে পারে।’
Theme images by merrymoonmary. Powered by Blogger.