সপ্তাহ শেষে সূচক বেড়েছে ডিসএসই’র
সূচক এবং লেনদেনের উর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে গেলো সপ্তাহে কার্যক্রম শুরু করে ঢাকা স্টক এক্সচেঞ্জ। সপ্তাহের মাঝামাঝিতে বাড়লেও শেষদিকে আবারো কমে লেনদেন। সপ্তাহশেষে বাড়ে সূচক।
গেলো সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসইতে লেনদেন হয় ৫শ' ৫৬ কোটি টাকা। যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসের চেয়ে কয়েক কোটি টাকা কম। এদিন সূচক ছিলো ৫ হাজার ৫শ' ৫৬ পয়েন্ট। সূচকের এ পরিমাণ পুরো সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। দ্বিতীয় কার্যদিবস লেনদেন হয় ৮০৩ কোটি টাকা, যা পুরো সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। এদিন সূচক কমে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়।
গেলো সপ্তাহে লেনদেন হওয়া ৩শ' ৪৯ টি প্রতিষ্ঠানের মধ্যে ১শ' ৬৩ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। কমেছে ১শ' ৫৪ টির এবং অপরিবর্তিত ছিলো ২৯ টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম।
তৃতীয় কার্যদিবস লেনদেন কমে ৭শ' কোটি টাকার ঘরে পৌঁছায়। কিছুটা বাড়ে সূচক। চতুর্থ কার্যদিবস সরকারি ছুটির দিনে বন্ধ থাকে শেয়ারবাজারের লেনদেন কার্যক্রম। পঞ্চম এবং শেষ কার্যদিবস ডিএসই'র লেনদেন কমে সর্বনিম্ন ৫শ' ৫২ কোটি টাকায় পৌঁছায়। এদিন সূচক ছিলো সর্বোচ্চ ৫ হাজার ৩শ' ৫ পয়েন্ট।
গেলো সপ্তাহে শেয়ারের দাম বাড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে ছিলো কাত্তালি টেক্সটাইল, আলহাজ্ব টেক্সটাইল মিলস, ন্যাশনাল টি কোম্পানি, রেকিট বেনকিজার ও আম্বি ফার্মা। অন্যদিকে শেয়ারের দাম কমা প্রতিষ্ঠানগুলোর মধ্যে মুন্নু জুট স্টাফলার্স, জুট স্পিনার্স, সাভার রিফ্যাক্টরিস, মুন্নু সিরামিকস এবং বিবিএস ক্যাবলস উল্লেখযোগ্য।