চলতি বিপিএলের রেকর্ড রান করল চিটাগং
![]() |
চলতি বিপিএলের রেকর্ড রান করল চিটাগং |
২০১৩ সালে রংপুর রাইডার্সের বিপক্ষে ঢাকা ডায়নামাইটসের করা ২১৭ রান এখন পর্যন্ত বিপিএলের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। সে হিসেবে চিটাগংয়ের ২১৪ রানই বিপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় স্কোর।
সিলেট পর্বের শেষ ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন খুলনা টাইটান্স অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। তবে এ সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে পারেনি তার বোলাররা। যদিও শুরুতেই ওপেনার ক্যামেরন ডেলপোর্টকে ১৩ রানে ফেরান শরিফুল ইসলাম। এরপর মোহাম্মদ শেহজাদ ফেরেন ৩৩ রানে। তবে তারপর ইয়াসির আলীকে সঙ্গে নিয়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান অধিনায়ক মুশফিকুর রহিম। ইয়াসির করেন ৫৪ রান। ২৯ বলে অর্ধশতক হাঁকানো মুশফিক ফেরেন ৫২ রানে। শেষ দিকে ঝড় তোলেন দাসুন সানাকা। ১৭ বল খেলে তিনি অপরাজিত থাকেন ৪২ রানে।
স্কোর:
চিটাগং ভাইকিংস: ২১৪/৪ (২০)
মোহাম্মদ শেহজাদ ৩৩ (১৭)
নাজিবুল্লাহ জাদরান ১৬ (৫)
ক্যামেরন ডেলপোর্ট ১৩ (১২)
দাসুন সানাকা ৪২ (১৭)
ইয়াসির আলী ৫৪ (৩৬)
মুশফিকুর রহিম ৫২ (৩৩)
বোলার:
মাহমুদুল্লাহ রিয়াদ (১-০-১৩-০)
শুভাষিস রয় (৪-০-৩৮-০)
ডেভিড ওয়াইসি (৪-০-২৬-২)
লাসিথ মালিঙ্গা (৪-০-৪৪-০)
শরিফুল ইসলাম (৩-০-৪৭-১)
তাইজুল ইসলাম (৪-০-৪৫-১)
