রেস-থ্রিতে সালমানের ডাবল ধামাকা?

জনপ্রিয় বলিউড অভিনেতা সালমান খানের বহুল প্রতীক্ষিত সিনেমা রেস-থ্রি। কয়েকদিন পরই মুক্তি পাচ্ছে সিনেমাটি।

ইতোমধ্যে রেস-থ্রি’র ট্রেইলার প্রকাশ করেছেন নির্মাতা। অ্যাকশনে ভরপুর এ ট্রেইলার সিনেমাটি নিয়ে ভক্তদের প্রতীক্ষা যেন আরো বাড়িয়ে দিয়েছে। শোনা যাচ্ছে, সিনেমাটিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে সালমান খানকে।

সালমান খান ছাড়াও রেস-থ্রি সিনেমায় অভিনয় করেছেন অনিল কাপুর, জ্যাকলিন ফার্নান্দেজ, ববি দেওল, ডেইজি শাহ, সাকিব সেলিম প্রমুখ। টিপস ফিল্মসের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন রমেশ তাওরানি। এটি পরিচালনা করেছেন রেমো ডিসুজা। ঈদুল ফিতর উপলক্ষে ১৫ জুন মুক্তি পাবে সিনেমাটি।

রেস-থ্রি
 সিনেমা মানেই শেষ মুহূর্তে দর্শকের জন্য থাকবে বিশেষ চমক। এবারো তার ব্যতিক্রম করছেন না নির্মাতারা। ধুন্ধুমার অ্যাকশনের পাশাপাশি সিনেমার শেষ দৃশ্যে দর্শকদের চমকে দিতে একাধিক ক্লাইমেক্স দৃশ্যের শুটিং করা হয়েছে। আর এর একটি ক্লাইমেক্স দৃশ্যে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন সালমান খান। এর মধ্যে যেকোনো একটি চূড়ান্ত করে সিনেমাটি মুক্তি দেয়া হবে।
Theme images by merrymoonmary. Powered by Blogger.